March 31, 2026, 4:08 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ভারতে সেতু ভেঙ্গে পড়ার ঘটনায় ৯ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের গুজরাটে সেতু ভেঙ্গে পড়ে বহু মানুষ হতাহতের ঘটনায় সেতুটির মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে সেতুটির মেরামতকারী প্রতিষ্ঠান ওরেভা গ্রুপের দুই ম্যানেজার, দুইজন টিকিট সংগ্রহকারী, দুইজন ঠিকাদার ও তিনজন নিরাপত্তারক্ষী যাদের কাজ ছিল ভিড় নিয়ন্ত্রণ করা।

সিনিয়র পুলিশ কর্মকর্তা অশোক কুমার যাদব এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেন, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়েরের পর আমরা নয়জনকে গ্রেপ্তার করেছি। গাফলতির জন্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

গুজরাটের মোরবি জেলার মাচ্ছু নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত এই ঝুলন্ত সেতুটি প্রায় দেড়শো বছরের পুরনো। সেতুটি সংস্কারের জন্যে কিছুদিন বন্ধ রাখা হয়েছিল। গত ২৬ অক্টোবর সেতুটি খুলে দেয়া হয়।

তবে রবিবার সন্ধ্যায় সেতুর তার ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে প্রানহানি হয়েছে ১৪১ জনের। আহত হয়েছেন আরও অনেকে। এ পর্যন্ত ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। আরো অনেকে নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

মোরবি পৌরসভার কর্মকর্তারা বলছেন, সেতুটির মেরামত ও সংস্কার কাজ করেছিল স্থানীয় একটি বেসরকারি ট্রাস্ট। কিন্তু রাজ্য সরকারের যথাযথ ফিটনেস সার্টিফিকেট ছাড়াই ট্রাস্ট সেতুটি পুনরায় খুলে দেয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page