September 30, 2026, 11:36 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ভারত ও প্রশান্ত মহাসাগরে ‘চীনের দাদাগিরি’ টেকাতে ট্রাম্পের ভরসা ‘কোয়াড’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনওভাবেই দাদাগিরি বরদাস্ত করা হবে না, নাম না করে চীনকে এমনই বার্তা দিল কোয়াড গোষ্ঠী। ডোনাল্ড ট্রাম্প সরকারের প্রথম দিনেই ওয়াশিংটনে বৈঠকে বসেছিল কোয়াডের বৈঠক। এরপর যৌথ সাংবাদিক বৈঠক থেকে নাম না করে চীনকে বার্তা দেয়া হয়েছে এই বলে যে কেউ যদি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটায়, তবে তা সহ্য করা হবে না।

পাশাপাশি বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর জানান, কোয়াডের বৈঠকের পর স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে বর্তমান কঠিন পরিস্থিতিতে বিশ্বের ভালোর জন্য কাজ করবে কোয়াড।

ওয়াশিংটনে বৈঠক শেষের পর পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর বলেন, ‘ট্রাম্প প্রশাসনের শপথের কয়েকঘণ্টার মধ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে প্রমাণিত হয় বন্ধু রাষ্ট্রগুলোর ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কতখানি গুরুত্বপূর্ণ। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যাতে স্থিতিশীলতা বজায় থাকে এবং সুস্থ বাণিজ্য হয় তা নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা হয়েছে এদিন।’ পাশাপাশি জয়শংকর আরও বলেন, ‘শান্তির লক্ষ্যে বৃহত্তর পদক্ষেপ ও আমাদের মধ্যে সমন্বয় মজবুত করার লক্ষ্যে একমত হয়েছি আমরা। আজকের বৈঠক থেকে স্পষ্ট বার্তা গেল যে বিশ্ব শান্তির লক্ষ্যে কোয়াড অন্যতম শক্তি হয়ে কাজ করবে।’ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের পাশাপাশি ট্রাম্প প্রশাসনে বিদেশ সচিবের দায়িত্ব গ্রহণের পর এদিন বৈঠকে যোগ দেন মার্কো রুবি। এছাড়া উপস্থিত ছিলেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াঙে।

অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও আমেরিকা এই চার দেশ নিয়ে গঠিত কোয়াড। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের আগ্রাসনকে সামাল দিতে হাতে হাত রেখেছিল এই দেশগুলো। যদিও বাইডেন শাসনে বার বার অভিযোগ উঠেছিল, কোয়াড ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছে। গত বছর জানুয়ারি মাসে কোয়াড বৈঠক হলেও তাতে যোগ দেয়নি আমেরিকা। বরং ভারতকে বাদ দিয়ে তৈরি হয় নয়া সংগঠন ‘স্কোয়াড’। এখানে জায়গা পায় ফিলিপিন্স। এর পর কোয়াডের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে। তবে ভারত ও প্রশান্ত মহাসাগরে চীনা আগ্রাসন ব্যাপক আকার নেওয়ায় ফের গুরুত্ব বাড়ে কোয়াডের। এর পর ট্রাম্প সরকারের প্রথম দিনেই ওয়াশিংটনে এই বৈঠক বুঝিয়ে দিচ্ছে মহাসাগরে শান্তি রক্ষায় কোয়াডের গুরুত্ব কতখানি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page