October 2, 2026, 7:40 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ভিয়েতনামে অনুশীলনের সময় আকস্মিক বিস্ফোরণে ১২ সেনা নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ ভিয়েতনামে সামরিক প্রশিক্ষণ অনুশীলনের সময় বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছে, ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার এএফপি এ খবর জানায়।

সোমবার রাতে দক্ষিণ ভিয়েতনামের শিল্প কেন্দ্র ডং নাইতে ৭তম সামরিক অঞ্চলের একটি সামরিক শুটিং রেঞ্জে এ  বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় একটি সামরিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড ঝড়ের সময়  সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহন করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে আর তাতেই বিস্ফোরণ ঘটে।

সপ্তম সামরিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ এখনও নিহতদের বেশ কয়েকটি লাশের সন্ধান করছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page