October 15, 2026, 9:50 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ভোটের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয় : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক‌ শেষে এ কথা জানান তিনি।

বুধবার (১৯ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।‌

শিক্ষামন্ত্রী জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়। এসময় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি গঠন করার কথা জানান দীপু মনি।

এদিকে বৈঠকে মন্ত্রী জানান, মাধ্যমিক পর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। করোনাকালীন শিক্ষাক্রমের ক্ষতি পোষাতে এই সমন্বয় করার নির্দেশ দেন তিনি। ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করারও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

সভার যেসব সিদ্ধান্ত হয় 

১. জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করা হবে। এ কমিটিগুলো আগস্টের শেষদিকে গঠন করা হবে।

২. শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল, ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় হবে।

৩. জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই শেষ করা হবে।

৪. ২৯ জুলাই মহররমের ছুটি থাকবে। পরদিন রোববার থেকে নিয়মিত ক্লাস হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page