September 29, 2026, 7:26 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার অধিকার সবার আছে : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘ভোট দেওয়ার অধিকার একটি মানবাধিকার। এ দেশে ভোট দেওয়া, দেশ পরিচালনা করা, নিজের প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রত্যেকেরই সমানভাবে রয়েছে। সকলেই নিরাপত্তার সঙ্গে নিজের ভোট দিতে পারবে।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সোমবার (১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য আমরা সচেষ্ট। নির্বাচনের সহিংসতার ঘটনায় ইতোপূর্বে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আসন্ন নির্বাচনে যেন কেউ সহিংসতার শিকার না হয় এ বিষয়ে প্রশাসন থেকে শুরু করে আমরা সকলেই সচেতন থাকবো।’

জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য সেলিম রেজাসহ অন্যান্যরা। এ সময় ঠাকুরগাঁওয়ের তিনটি আসনের প্রার্থীসহ তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page