March 26, 2026, 9:22 am
শিরোনামঃ
ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া ইরান আমাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল : ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার দুই-তৃতীয়াংশ ধ্বংস করা হয়েছে : যুক্তরাষ্ট্র জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল
এইমাত্রপাওয়াঃ

ভোলায় ভোটকেন্দ্র থেকে ধারালো অস্ত্রসহ প্রার্থীর ভাই আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্র থেকে একটি চাইনিজ ছুরিসহ শামসুদ্দিন (৩৫) নামে এক মেম্বার প্রার্থীর ছোট ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান (প্রশাসন ও অর্থ) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার শামসুদ্দিন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. শাহাবুদ্দিন ডাক্তারের ছোট ভাই। তার বাবার নাম রুহুল আমিন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক শামসুদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সকাল সাড়ে ৮টা থেকে ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল, জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page