April 4, 2026, 5:41 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভোলায় ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ পাচারকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা  কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

আটককৃত ব্যক্তিরা হলেন, জেলার মনপুরা থানার হাজির হাট এলাকার চর ফয়েজ উদ্দিন-এর বাসিন্দা আবু কাশেম হাওলাদারের পুত্র মো. রাফেজ (৪১) ও জেলার দৌলতখান থানার নুরমেয়ার হাট এলাকার দক্ষিণ জয়নগর গ্রামের বাসিন্দা মৃত আমজাদ হোসেনের পুত্র মো. মাকসুদুর রহমান (৩৫)। তারা ভোলা জেলার বাসিন্দা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ২ টায় কোস্টগার্ড স্টেশন ইলিশা কর্তৃক ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ এ তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি জানান, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page