April 1, 2026, 2:12 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় সৃষ্ট যুদ্ধ পরিস্থিতি দ্রুত প্রশমনের আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি সব পক্ষকে আন্তর্জাতিক নিয়ম মেনে চলার আহ্বান জানান।

বুধবার সিডনিতে বক্তব্যে কার্নি বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ‘আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার আরেকটি উদাহরণ।’

তিনি বলেন, ‘কানাডা দ্রুত শত্রুতা কমানোর আহ্বান জানাচ্ছে এবং এ লক্ষ্য অর্জনে সহায়তা করতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক আইন যুদ্ধে জড়িত সকল পক্ষের জন্য বাধ্যতামূলক—কানাডা এ অবস্থান পুনর্ব্যক্ত করছে।’

গত শনিবার ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল । দু’দিন আগে জেনেভায় পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে মার্কিন দূতদের আলোচনা চলছিল। হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

এরপর থেকে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। মঙ্গলবার একটি মার্কিন কনস্যুলেট ও ঘাঁটিতে হামলা চালানো হয়। একই সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইল জানায়, তারা তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় ব্যাপক আঘাত হেনেছে।

আঞ্চলিক এই যুদ্ধে লেবাননেও প্রভাব বাড়ছে। তেহরানের দীর্ঘদিনের মিত্র সশস্ত্র শিয়া সংগঠন হিজবুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধে ইসরাইলের দিকে ড্রোন ও রকেট ছুড়েছে।

কার্নি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ না করার অভিযোগ তুলে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতি সমর্থন জানিয়েছেন।

তিনি বুধবার আন্তর্জাতিক প্রচেষ্টায় ইরানকে নিরস্ত্র করতে ব্যর্থ হওয়ায় ‘দুঃখ’ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল জাতিসংঘকে সম্পৃক্ত না করে এবং কানাডাসহ মিত্রদের সঙ্গে পরামর্শ ছাড়াই পদক্ষেপ নিয়েছে।’

অস্ট্রেলিয়ায় সরকারি সফরের দ্বিতীয় দিনে কার্নি এ মন্তব্য করেন। এ সফরের লক্ষ্য বিনিয়োগ আকর্ষণ এবং আরেক ‘মধ্যম শক্তি’ অংশীদারের সঙ্গে সম্পর্ক জোরদার করা।

দিনের পরের ভাগে তিনি লোই ইনস্টিটিউট থিঙ্ক ট্যাংকের এক সভায় বক্তব্য দেবেন। বৃহস্পতিবার রাজধানী ক্যানবেরায় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠক করবেন এবং পার্লামেন্টে ভাষণ দেবেন।

এই সফর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একাধিক দেশ সফরের অংশ। এর লক্ষ্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানো। কার্নির ভাষায়, যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার প্রভাব ক্রমশ হ্রাস পাচ্ছে।

তিনি সিডনিতে সাংবাদিকদের বলেন, ‘কানাডা বিশ্বকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করছে। আমরা কেবল প্রত্যাশিত বিশ্বের জন্য নিস্ক্রিয়ভাবে অপেক্ষায় নেই।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page