October 3, 2026, 4:30 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধলেও ইসরায়েলে হামলা চালাবে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুখরের হামলার প্রতিশোধ নিতে দখলদার ইসরায়েলে হামলা চালানো হবেই বলে জানিয়েছে ইরান। এতে যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধেও; সে বিষয়টি নিয়ে ভাববে না তারা।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, আরব বিশ্ব এবং মার্কিন কর্মকর্তারা ইরানকে বোঝানোর চেষ্টা করেছিল তারা যেন ইসরায়েলে হামলা না চালায়। কিন্তু জবাবে ইরান ও হিজবুল্লাহ জানিয়েছে তারা হামলা চালাবেই। এতে করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধার যে শঙ্কা তৈরি হবে সেটি তারা বিবেচনায় নেবে না।

গত বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। অপরদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান হিজবুল্লাহ কমান্ডার শুখর।

ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, উত্তেজনা নিরসনে জর্ডান এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইরানে গিয়েছিলেন। কিন্তু আরব দূতদের ইরান জানিয়েছে, তারা ইসরায়েলে হামলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এতে যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধে তাতে তাদের কিছু করার নেই।

অপর সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, ইসরায়েল আশঙ্কা করা হচ্ছে তাদের উপর কয়েকদিন ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান।

ইরানের সম্ভাব্য হামলার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে এখন প্রস্তুতি নেওয়া শুরু করেছে দখলদার ইসরায়েল।

হামাস প্রধান ও হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির যে আলোচনা চলছিল সেটি আবার থমকে গেছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সহায়তা করছে হিজবুল্লাহ ও ইরান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page