November 5, 2026, 1:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

মন্ত্রীসভার বৈঠকে ন্যাশনাল ট্যারিফ পলিসির খসড়া অনুমোদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘ন্যাশনাল ট্যারিফ পলিসি, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা । সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ন্যাশনাল ট্যারিফ পলিসি, ২০২৩ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের ট্যারিফ কমিশন আছে, তারা এ সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে। এই পরামর্শ প্রক্রিয়ায় আমাদের নির্দিষ্ট কোনো পলিসি ছিল না।

মো. মাহবুব হোসেন বলেন, আজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই ট্যারিফ পলিসির খসড়া উপস্থাপন করা হয়। মূলত চেষ্টা করা হবে বাংলাদেশের শিল্পায়নকে সহায়তা করে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বা বাজারে যাতে বাংলাদেশি পণ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। সঙ্গে বাংলাদেশি পণ্যের বাজার তৈরিতে সহায়তা করতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে ট্যারিফ পলিসির একটি রোডম্যাপ তৈরি করেছেন। আজ সেটির খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটি বাংলাদেশে প্রথম করা হলো।

ট্যারিফ পলিসির প্রয়োজনীয়তা কী– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করেছি। এখন আমরা আন্তর্জাতিক বাণিজ্যে যে সুযোগ-সুবিধা পাই, সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তারপর সরাসরি প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। তখন বাজার ধরে রাখতে এবং বাজার সম্প্রসারণ করতে চাইলে আমাদের এখন যে ট্যারিফ কাঠামো আছে সে কাঠামোতে কিছু সংযোজনের প্রয়োজন আছে।

ট্যারিফ পলিসিতে ১৭টি নীতি রয়েছে জানিয়ে মন্ত্রীপরিষদ সচিব বলেন, এটি বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মনিটরিং ও অডিট কমিটি করা হয়েছে। সেখানে ১৬ সদস্যের কমিটিতে একজন সচিব, এফবিসিসিআইয়ের একজন্য সদস্য, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান রয়েছে– তারা এই মনিটরিং কাজটি করবে।

এছাড়া মন্ত্রীসভার বৈঠকে ‘বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page