March 31, 2026, 1:01 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

মব পুরোপুরি বন্ধ ; তবে যৌক্তিক দাবিতে মিছিল করা যাবে :  স্বরাষ্ট্র মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নতুন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপের সময় বলেন, “আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে চাই। কোনো প্রকার অবৈধ তদবির চলবে না। বিভিন্ন বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে তা সঙ্গে সঙ্গে তদন্ত করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।”

মন্ত্রী আরও বলেন, “বাংলাদেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই। দাবি আদায়ের নামে কাউকে সহিংসতা চালাতে দেওয়া হবে না। তবে যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা যাবে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ও ধারাকে অব্যাহত রাখতে চাই।”

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। পুলিশের যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে।”

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন এবং মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্ত্রী মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ‘গার্ড অফ অনার’ প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page