September 23, 2026, 12:44 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

মস্কো-বেইজিং সম্পর্ক শক্তিশালী করতে চীন সফরে রুশ প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেইজিং ও মস্কোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে চীন সফরে গেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। রাশিয়া ও চীনের বিরুদ্ধে আমেরিকা যখন অর্থনৈতিক যুদ্ধ জোরদার করেছে তখন এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

ক্রেমলিন জানিয়েছে, মিশুস্তিন সোমবার রাতে চীনের বাণিজ্যিক নগরী সাংহাই পৌঁছেছেন। সেখানে তিনি একটি রুশ-চীন বাণিজ্যিক ফোরামে অংশ নেবেন। রুশ প্রধানমন্ত্রী সাংহাইতে রুশ ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন।

রুশ প্রধানমন্ত্রী সাংহাইয়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সঙ্গেও সাক্ষাৎ করবেন। রৌসেফ বর্তমানে চীনা-নেতৃত্বাধীন ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের গভর্নর।

সাংহাই সফর শেষে অন্তত বারশ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেইজিং যাবেন রুশ প্রধানমন্ত্রী। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এসব সাক্ষাৎ শেষে চীন ও রাশিয়া কিছু গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করবে বলে ধারনা করা হচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর  ২০২২ সালে চীন রাশিয়ার প্রধান জ্বালানী ক্রেতায় পরিণত হয়।আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও বিগত দেড় বছর ধরে ইউক্রেনকে সর্বাধুনিক সমরাস্ত্র সরবরাহ করে যাচ্ছে।

রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমেরিকা যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী বহু কর্মকর্তা সেসব নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এছাড়া, তাইওয়ান বিরোধকে কেন্দ্র করে চীনের বিরুদ্ধেও বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page