October 23, 2026, 3:10 pm
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ  

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বুধবার ২৩ সেপ্টেম্বর  ‘সঞ্জীবন প্লাটুন’ এর সদস্যদের উদ্যোগে ৩২ জন স্বেচ্ছাসেবী সদস্যের সক্রিয় অংশগ্রহণে সরকারি ১ একর খাস জমিতে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
মাগুরা জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদ্দিনের দিক নির্দেশনা মোতাবেক ০২ নং আঠারখাদা ইউনিয়নের ৩৫ নং মৃগীডাংগা মৌজার ১৪৭২ নং দাগের ০১ নং খতিয়ানভুক্ত প্রায় ১.০ একর সরকারি খাসজমিতে চারাগুলো রোপণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার উপজেলা নির্বাহী  অফিসারের প্রতিনিধি মাগুরা সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা: আসমা আক্তার, মাগুরা সদর  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রোকন উদ্দীন, টিআই রোকেয়া খাতুন, প্রশিক্ষক আবু হুসাইন আহমেদ এবং আঠারখাদা ইউনিয়নের বিভিন্ন পদবীর আনসার-ভিডিপির সদস্যবৃন্দ। সরকারি ১ একর খাস জমিতে সাত প্রকারের ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়।
গাছগুলো হলো মেহগনি ২৫টি, চালতা ১৩টি, জলপাই ১২, আমলকি ১৫টি, হরিতকি ১০টি, কাঠবাদাম ১২টি ও নিম ১৩টি।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page