September 25, 2026, 8:15 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় চাকরি স্থায়ীকরণের দাবিতে ওজোপাডিকোর লাইন সাহায্যকারীদের অনশন ও কর্মবিরতি

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর আওতাধীন অস্থায়ী লাইন সাহায্যকারী (গেটিজ) শ্রমিকরা অনশন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে যশোর সার্কেলের আওতাধীন মাগুরা জেলার ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগের অস্থায়ী ২১ জেলার লাইন সাহায্যকারী গেটিজ শ্রমিকদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি তালিম মোল্লা ও সাধারণ সম্পাদক মো. রমজান শেখের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে শ্রমিকরা চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতা-কর্মী মো. লিটন ফকির, মো. বিপুল শেখ, মো. দুলাল শেখ, মো. নুর হোসেন খান, মো. মাসুদ রানা (২), মো. রিপন ফকির, মো. ইয়াছিন ফকির, মো. ছোবহান ফকির, মো. নাজিম উদ্দিন, মো. শুকুর বিশ্বাস, মো. মাসুদ রানা (১), মো. হাবিব মোল্যা, মো. শিমুল পারভেজ, মো. রাব্বি বিশ্বাস, মো. রাহিদ বিশ্বাস, মো. নুর আলী শেখ ও মো. শানু মিয়াসহ অন্যান্য শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে তারা মাঠপর্যায়ে কাজ করে আসছেন। ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায়ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরে তাদের চাকরি অস্থায়ী রাখা হয়েছে।

তাদের দাবি, বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে অস্থায়ী লাইন সাহায্যকারীদের চাকরি রাজস্ব খাতে স্থায়ী করতে হবে।

শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কাজের দক্ষতা থাকা সত্ত্বেও তারা চাকরির স্থায়িত্ব ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত তাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন ও কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শ্রমিক নেতৃবৃন্দ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page