October 17, 2026, 4:26 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় চুরি হওয়া ৩ মাসের শিশু উদ্ধার

মাগুরা প্রতিনিধি, ফারুক আহমেদ : মাগুরায় চুরি হওয়ার অভিযোগে নিখোঁজ হওয়া তিন মাস বয়সী শিশু নূর ইসলামকে উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শিশুটিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটিকে নিয়ে যাওয়া এক বোরকাপরা নারীকে হেফাজতে নেয় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি শিশুটির মা বলে পরিচয় দেন।

পুলিশ জানায়, গত রোববার (২ আগস্ট) সকালে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া গ্রামের আলমগীর মোল্লা মাগুরা সদর থানায় অভিযোগ করেন, তিনি মাঠে কাজে যাওয়ার পর এবং তার স্ত্রী পুকুরে কাপড় ধুতে গেলে এক অজ্ঞাত নারী তাদের তিন মাস বয়সী ছেলে নূর ইসলামকে বাড়ি থেকে নিয়ে যায়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল হাসানের নেতৃত্বে সিসিআইসি ও মাগুরা সদর থানার একটি দল তদন্তে নামে। তদন্তে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, শিশুটিকে নিয়ে এক নারী ঢাকার দিকে যাচ্ছে।

পরে ওই নারীর অবস্থান রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় শনাক্ত হলে মানিকগঞ্জ জেলা পুলিশ, রাজবাড়ী জেলা পুলিশ ও ফরিদপুর নৌ পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়। যৌথ অভিযানে পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং সঙ্গে থাকা নারীকে হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম কহিনূর বেগম বলে পরিচয় দেন এবং দাবি করেন, তিনিই শিশুটির মা। পারিবারিক কলহ ও স্বামীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে কাউকে কিছু না জানিয়ে সন্তানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে তিনি পুলিশকে জানান।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশু বর্তমানে তার মায়ের কাছেই রয়েছে। ঘটনাটি ‘শিশু চুরি’ সংক্রান্ত অভিযোগ হিসেবে যথাযথ আইনগত প্রক্রিয়ায় তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশু-সংক্রান্ত প্রতিটি ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page