April 13, 2026, 8:49 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

মাগুরা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৮০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

 
ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা জেলার ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৮০ কেজি গাঁজাসহ রুহুল আমিন (৪১) ও আবুল হাশেম (৪৩) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ৩ আগস্ট মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। যার ধারাবাহিকতায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ ব্রিফিং প্রদান করেন। মাগুরা ডিবি পুলিশের এসআই কাজী শামসুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ৩ আগস্ট সকাল ৭.১৫ টার সময় মাগুরা সদর থানাধীন মাগুরা-যশোর মহাসড়কের শিমুলিয়ার ঢালে পাকারাস্তার উপর থেকে ঢাকা মেট্রো ট-১৪-০৫০০ রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত একটি ট্রাক আটক করে। ডিবি পুলিশ কর্তৃক আটককৃত ট্রাকটি তল্লাশীকালে ট্রাকের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত ১৮০ কেজি গাঁজা পেয়ে ট্রাকের চালক  রুহুল আমিন (৪১), পিতা- রমজান আলী, সাং-জালিয়াপাড়া ( জহুর সর্দার পাড়া ) ও চালকের সহকারি  আবুল হাশেম (৪৩), পিতা- মোঃ আব্দুল লতিফ, সাং-১০ নং ইসলামপুর উভয়ের থানা-মাটিরাংগা, জেলা-খাগড়াছড়ি দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গিয়েছে। এই সংক্রান্তে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page