April 13, 2026, 3:38 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

মাগুরা শ্রীপুরের গোয়ালপাড়া গ্রামের আপন ৫ ভাইয়ের বাড়িতে দূর্বৃত্তদের হামলা ও লুটপাট

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :  মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আপন ৫ ভাইয়ের বাড়িতে দূর্বৃত্তদের হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। সরজমিনে সোমবার ১২ আগস্ট ক্ষতিগ্রস্থ বাড়িতে দেখা যায় ধ্বংসের চিহ্ন।

গত সোমবার ৫ আগস্ট দেশব্যাপী দূর্বৃত্তদের হামলা ও লুটপাটের স্বীকার হয়েছে এই ভুক্তভোগী সাধারণ পরিবারের লোকজন। গোয়ালপাড়া গ্রামের মুজিবর রহমান শেখ এর ৫ পুত্র শাহিদ শেখ (৫০), সালাম শেখ (৪৫), আলাউদ্দিন শেখ (৪০), মফিজ শেখ (৩৭) ও আলী হাসান শেখ (৩৫) এর বাড়িতে ১ শত দূর্বৃত্ত লোকজন দলবদ্ধ ভাবে আক্রমণ, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। আলী হাসানের স্ত্রী মিনা খাতুন জানান, আমাদের পাঁচ পরিবার থেকে ৫০ মন ধান, ২৫ মন গম, ২০ মন পাট, আলাউদ্দিনের স্ত্রী ফেরদৌসী নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, শাহিদ শেখের স্ত্রী শাহিদার ২ লাখ টাকা মূল্যর গরু লুট, সালাম শেখের স্ত্রী সেলিনা বেগমের  ভেড়া ও পাট, বেটার বৌ জেসমিন খাতুনের স্বর্ণের কানের দুল ও গলার চেন, মফিজ শেখের স্ত্রী রুপসানা খাতুনের ৮ আনা ওজনের সোনার কানের দুল সহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুট, ঘর ভাংচুর করে দূর্বৃত্ত লোকজন।

 

গোপন সূত্রে জানা যায়, এলাকার মঞ্জু বিশ্বাস, আলামিন বিশ্বাস, ফজলু বিশ্বাস, বাবু, তুহিন, হৃদয়, সাব্বির ছিলো লুটপাটের প্রধান ভুমিকায়। ভুক্তভোগী পরিবারের লোকজন জানায়, এখনও আমাদের সবসময় জীবননাশের হুমকি ধামকি ও গ্রাম ছাড়ার জন্য পায়তারি করছে। এজন্য আমরা সরকারের কাছে আমাদের জীবনের নিরাপত্তা চাই যাতে আমরা ভালোভাবে বসবাস করতে পারি এবং আমাদের লুটপাট হয়ে যাওয়া জান-মালামাল ফেরত চাই।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page