April 1, 2026, 12:02 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

মাজা ভাঙ্গা বিএনপি’র পক্ষে সরকার হটানো সম্ভব নয় : মায়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্যমোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার নির্দেশে পাড়া-মহল্লায় জনগণের জানমাল রক্ষা করার জন্য আমরা কাজ করছি। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ১০ ডিসেম্বর বিএনপি নাকি ঢাকা শহর দখল করবে। আজই সরকারের পতন হবে। আজ খালেদা জিয়া ক্ষমতা দখল করবে। এই সরকারকে হটাতে গেলে মাজা ভাঙ্গা বিএনপি’র পক্ষে কোনোভাবে সম্ভব না। তারা জানে না শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কচু পাতার পানি নয়। তাদের সভা শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। কারণ, বিএনপি’র অভ্যাস খারাপ

তিনি বলেন, ঢাকা শহরের প্রতিটি অলিগলি, রাস্তায়, মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের হাজার হাজার কর্মী পাহারাদার হিসেবে রয়েছে।
মায়া আজ শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
এই পরিকল্পনা নিয়ে তারা সন্ত্রাসী কায়দায় এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে তাদের এই ষড়যন্ত্র ভেস্তে গেছে, নস্যাৎ হয়ে গেছে।
তিনি বলেন, ঢাকাবাসীসহ সারা বাংলাদেশের মানুষ তাদের এই স্বপ্ন চুরমার করে দিয়েছে। আজ খেয়াল করে দেখেন তারা নাকি নয়া পল্টনে ১০ লাখ লোকের সমাবেশ করবে। কেউ বলছে ২৫ লাখ লোক জমায়েত করবে, বিএনপি শুধু কাগুজে-কলমে বাঘ। খেয়াল করে দেখেন, গতকাল তারা মঞ্চ তৈরি করতে লোকও খুঁজে পাওয়া যায়নি।
মায়া বলেন, আমরা আগেও বলেছিলাম, এখনও বলি, শান্তিপূর্ণভাবে যে কেউ সমাবেশ করবে আমরা সহযোগিতা করব। সেই হাত বাড়িয়ে দিয়েছি। তারা আজ সভা করছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page