February 22, 2026, 3:13 am
শিরোনামঃ
মাগুরা কাশিয়াডাঙ্গা গ্রামে দিনে দুপুরে মারধর, টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে টাইমবোমা সদৃশ্য বস্তু উদ্ধার ; এলাকায় আতঙ্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে টাইমবোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে ঢাকা কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট।

মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে সবুজ চৌকিদারের রান্নাঘর থেকে ঘড়ি সংযুক্ত টাইমবোমার মতো একটি বস্তু দেখতে পায় বাড়ির লোকজন।

মুহূর্তেই এ খবর চারদিকে ছড়িয়ে পরলে টাইমবোমার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী সবুজ চৌকিদারের স্ত্রী সাবিনা বেগম প্রতিদিনের মতোই সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠে দুধ গরম করার জন্য রান্না ঘরে যান। হঠাৎ ঘড়ি সংযুক্ত টাইমবোমার সদৃশ্য কিছু একটা দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। পরে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে বস্তুটি দেখতে পায়।

পরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্পট থেকে বাড়ির লোকজনকে নিরাপদে সরিয়ে নেন।

পরবর্তীতে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের বিশেষজ্ঞ বোম ডিসপোজাল ইউনিট এসে বোমাটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পায় এটি একটি বোমাসদৃশ্য বস্তু যা শুধুই আতঙ্ক ছড়ানোর জন্য করা হয়েছে। কিছু পাইপ, একটি ঘড়ি, দড়ি এবং এস্কচটেপের সমন্বয়ে এটি একটি ফেক বোমা তৈরি করা হয়েছে।

এ ব্যাপারে মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল বলেন, এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য এটা করা হয়েছে। তবে যারা এই কাজ করেছে, তদন্ত সাপেক্ষে তাদের আইনির আওতায় আনা হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page