October 15, 2026, 4:32 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে রাতে ঘরে ঢুকে সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে রাতে ঘরে ঢুকে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পাখি আক্তার (২৮) ওই এলাকার সৌদিআরব প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার দোলোয়ার হোসেন মল্লিকের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরের চালায় ঢিল ছুড়ে মারে একদল দুর্বৃত্ত। এ সময় চিৎকার করে ওঠেন ওই গৃহবধূ। পরে গৃহবধূর চার বছরের ছেলে আইজান ঘরের দরজা খুললে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করে চলে যায় তারা।

এসময় কৌশলে ঘর থেকে বেরিয়ে পাখি আক্তারের ছেলে আইজান পাশের বাড়ির লোকজনকে ডেকে আনে। প্রতিবেশীরা এসে হত্যাকাণ্ড দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

প্রতিবেশীরা জানান, পাখি আক্তার বাড়িতে একা থাকায় মাঝরাতে প্রায়ই তার ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারতেন অজ্ঞাতরা। বিষয়টি এলাকার মুরব্বিরদের জানালেও কোনো সুরহা হয়নি। কে বা কারা এমন ঘটনায় জড়িত তা কখনো শনাক্তও হয়নি।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, নির্জন এলাকায় একটি বাড়ি হওয়ায় মুহূর্তেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের ধরতে এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page