April 1, 2026, 12:57 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

মাদুরোর ঘনিষ্ঠ শিল্পমন্ত্রীকে বরখাস্ত করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন  প্রেসিডেন্ট গতকাল শুক্রবার শিল্পমন্ত্রী পদ থেকে ব্যবসায়ী অ্যালেক্স সাবকে বরখাস্ত করেছেন। সাব সাবেক নেতা নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন।

সাবের বিরুদ্ধে মাদুরোর হয়ে অর্থপাচারের অভিযোগ রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় অন্তর্বর্তীকালীন  প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, শিল্প মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করা হবে। একই সঙ্গে তিনি কলম্বিয়ায় জন্ম নেওয়া ভেনেজুয়েলান নাগরিক সাবকে ‘তার সেবার’ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাকে ধন্যবাদ জানান।

রদ্রিগেজ বলেন, তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

মূলত, ওয়াশিংটনের চাপের মধ্যেই এই পরিবর্তন এলো বলে মনে হচ্ছে।

গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের রদবদল হচ্ছে।

গত ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পাওয়া সাবকে ২০২৪ সালে মাদুরো তাকে শিল্পমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

তৎকালীন প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাবকে গত ২০২০ সালে দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দেতে গ্রেফতার করা হয়। এ সময় তার বিমানে জ্বালানি নেওয়া হচ্ছিল।

ইন্টারপোলের নোটিশের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদুরোর হয়ে অর্থপাচারের অভিযোগ ছিল।

পরবর্তীতে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়, যেখানে সাব ও তার ব্যবসায়িক অংশীদার আলভারো পুলিদোর বিরুদ্ধে ভেনেজুয়েলার খাদ্য সহায়তা কর্মসূচি থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়।

মুক্তি পাওয়ার পর কারাকাসে সাবকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। ২০২৪ সালের অক্টোবরে তিনি দেশের শিল্পমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রের অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার পর থেকে ডেলসি রদ্রিগেজ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনছেন। সাবের বরখাস্ত সেই ধারাবাহিক পরিবর্তনেরই অংশ বলে মনে করা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page