October 2, 2026, 10:52 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

মানবতার একটি অংশের অধিকার রক্ষা করতে ব্যর্থ হচ্ছে বিশ্ব : জাতিসংঘ

জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিতস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান কর্মকর্তা মার্টিন গ্রিফিতস বলেছেন, মানবতার একটি অংশের অকাট্য অধিকার রক্ষা করতে গোটা বিশ্ব ব্যর্থ হচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইল যখন নিরবচ্ছিন্নভাবে পাশবিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে তখন তিনি এ মন্তব্য করলেন।

একটি এক্স পোস্টে গ্রিফিতস আরো বলেন, ইসরাইলের বোমাববর্ষণের ২০তম দিনে ওই হামলা আরো ভয়াবহ রূপ নিয়েছে এবং গাজার যেসব এলাকাকে তুলনামূলক নিরাপদ মনে করা হচ্ছিল সেবসব জায়গায়ও বোমাবর্ষণ চলছে।

জাতিসংঘের মানবিক প্রধান গ্রিফিথস বলেন, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও সাহায্য খুব কষ্টে গাজায় ঢুকছে। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের অবশ্যই সুরক্ষিত থাকতে হবে এবং তাদের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তা অবশ্যই থাকতে হবে।

জাতিসংঘের এই পদস্থ কর্মকর্তা এমন সময় এসব কথা বললেন যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নারকীয় হামলায় প্রতি মুহূর্তে বাড়ছে লাশের সারি, আহতদের আর্তনাদ। গতকাল (বৃহস্পতিবার) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে বলেছে, উপত্যকাটিতে ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় ৭ হাজার ২৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে শিশু ২ হাজার ৯১৩টি, নারী ১ হাজার ৭০৯ জন এবং বৃদ্ধ ৩৯৭ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন প্রায় ৫০০ জন।

২০ দিন ধরে অবিরাম বোমাবর্ষণে গাজায় দুই লাখ আবাসিক ইউনিট ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন গাজার গণপূর্তমন্ত্রী মোহাম্মদ জিয়ারা। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি গৃহহীন হয়েছেন। মারা গেছেন ১০১ স্বাস্থ্যকর্মী।

গাজার সর্বত্র জরুরি পণ্যের জন্য হাহাকার চলছে। বিদ্যুৎ, জ্বালানি, পানি, খাবার ও চিকিৎসা সরঞ্জামের অভাবে ভীষণ মানবেতর জীবন কাটাচ্ছেন উপত্যকাটির অধিবাসীরা। এ অবস্থার মধ্যে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিনে গাজায় ত্রাণ নিয়ে মাত্র ৭৪টি ট্রাক প্রবেশ করেছে। অথচ সংঘাত শুরুর আগে স্বাভাবিক অবস্থায় উপত্যকাটিতে প্রতিদিন গড়ে ৪৫০ ট্রাক ত্রাণসহায়তা যেত।#

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page