March 31, 2026, 10:29 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাশিয়া-ইরান-মিয়ানমারের ওপর কানাডার নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া, ইরান ও মিয়ানমার সরকারের মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশ তিনটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। শুক্রবার এই নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার ৩৩ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং ছয় প্রতিষ্ঠান রয়েছে। রুশ নাগরিকদের বিরুদ্ধে পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর রাশিয়া, ইউক্রেন ও বেলারুশের দেড় সহস্রাধিক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।

ইরানের ২২ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। এদের মধ্যে দেশটির বিচার বিভাগ, কারা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলাবাহিনী সদস্যসহ রাজনৈতিক নেতা ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সহকারী এবং রাষ্ট্রীয় পরিচালিত সংবাদমাধ্যমে কর্মরতরা রয়েছেন।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, আরও অনেক কাজ বাকি রয়েছে। কিন্তু মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়া কখনও থামাবে কানাডা।

ইরান ও রাশিয়ার পাশাপাশি মিয়ানমারের ১২ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।

গত বছর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। মানবাধিকার কর্মীদের অভিযোগ, জান্তা নিয়মিত মৃত্যুদণ্ডকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page