October 11, 2026, 3:09 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

মানি লন্ডারিং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   মঙ্গলবার সকালে মালিবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা এর সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, এনডিসি, পিএসসি (অবঃ)। এসময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম, বিপিএম এবং সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মতিউর রহমান শেখসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা এর সদর দপ্তর পরিদর্শনকালে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা  বলেন, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় অর্থ পাচার ও মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে সিআইডিকে আরও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, মানি লন্ডারিং মামলা সংক্রান্তে যে সমস্ত সম্পত্তিসমূহ ক্রোক করা হয়েছে সেগুলো সতর্কতার সাথে রক্ষণাবেক্ষণ করতে হবে। এ ছাড়াও সাইবার সংক্রান্ত অপরাধসমূহ নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। ফরেনসিক ল্যাব পরিদর্শনকালে সম্প্রতি সচিবালয়ে অগ্নিকান্ডের বিষয় উল্লেখ করে ফরেনসিক বিভাগের কর্মকাণ্ডের সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে সিআইডির স্যুভেনিয়র তুলে দেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মতিউর রহমান শেখ।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page