April 1, 2026, 4:41 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

মার্কিন কারাগার থেকে দেশে ফিরে ডানপন্থী রাজনীতিতে যোগ দিলেন ভিক্টর বুট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরার পর ডানপন্থিতে রাজনীতিতে যোগ দিয়েছেন রাশিয়ার ব্যবসায়ী ভিক্টর বুট। রাশিয়া টুডে জানিয়েছে, ভিক্টর বুট ডানপন্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়া বা এলডিপিআর-এ যোগ দিয়েছেন।

রাশিয়া ও আমেরিকার মধ্যে বন্দী বিনিময় চুক্তির আওতায় গত বৃহস্পতিবার ভিক্টর বুট মার্কিন কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন। এর বিনিময়ে আমেরিকার সমকামী বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনারকে মুক্তি দেয় রাশিয়া। বুটের বিরুদ্ধে অস্ত্র চোরাচালানে জড়িত থাকার অভিযোগ করেছিল আমেরিকা।
দেশে ফিরে গতকাল ভিক্টর বুট আনুষ্ঠানিকভাবে এলডিপিআর-এ যোগ দেন এবং তাকে দলের নেতা লিওনিদ স্লুতোস্কি স্বাগত জানান। ভিক্টর বুটের যোগদানের পর স্লুতোস্কি বলেন, “আমি নিশ্চিত যে এই সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্ব দলে বিশেষ জায়গা করে নেবেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি।”
এর আগে স্লুতোস্কি জানিয়েছিলেন মার্কিন কারাগার থেকে মুক্ত হয়ে আসা এই ব্যবসায়ীকে জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির বৈঠকে যোগদানের আমন্ত্রণ জানানো হবে।
উগ্র ডানপন্থী এলডিপিআর বর্তমানে রাশিয়ার জাতীয় সংসদ দুমার চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল। এই দলের নেতা ছিলেন কট্টর জাতীয়তাবাদী রাজনীতিবিদ ভ্লাদিমির ঝিরনভস্কি। তিনি গত বছর মৃত্যুবরণ করেছেন। ঝিরনভস্কি প্রতিষ্ঠিত এ দলটি রক্ষণশীলতা ও দেশপ্রেমের বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে এবং আধুনিক নব্য উদারপন্থী বস্তুবাদ ও সোভিয়েত আমলের কমিউনিজমের বিরোধিতা করে।
রাজনৈতিক দলে যোগ দেয়ার পর ভিক্টর বুট সাংবাদিকদের জানান, তিনি বিশ্বাস করেন এলডিআর একটি শক্তিশালী রাজনৈতিক দল যা জনগণের আশা আকাঙ্ক্ষার খুব কাছাকাছি অবস্থান করে। তবে আপাতত তিনি দলের হয়ে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেই চিন্তা করেছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page