April 1, 2026, 6:22 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

মার্কিন পরমাণু বোমারু বিমানের অগ্নিকাণ্ড ; জরুরি অবতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন অত্যাধুনিক পরমাণু বোমারু বিমান বি-২ স্পিরিটে কারিগরি ত্রুটি দেখা দেয়ার পর মিসৌরি অঙ্গরাজ্যের একটি বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয় এবং বিমানটিতে আগুন ধরে যায়। গত শনিবার এই ঘটনা ঘটেছে বলে মার্কিন বিমান বাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে।

বিমানের অস্বাভাবিক অবতরণের ফলে ঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বি-২ স্পিরিট বিমানটি এভাবে জরুরি অবতরণের কারণে তাতে আগুন ধরে যায় এবং ঘাঁটির ফায়ার ফাইটার দল দ্রুত তা নিভিয়ে ফেলে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কী কারণে বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দিল এবং জরুরি অবতরণের প্রয়োজন হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

মার্কিন সামরিক বাহিনী দাবি করে আসছিল বি-২ স্পিরিট হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক কৌশলগত বোমারু বিমান যা পরমাণু বোমা বহনে সক্ষম। এ বিমানের প্রতিটির দাম বর্তমানে ২১৫ কোটি ডলার। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি বিমান।

এর আগে গতবছর একটি বি-টু স্টিলথ বোমারু বিমান কারিগরি ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page