August 20, 2026, 1:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

মার্কিন পরিকল্পনা নাকচ ; গাজাকে হামাসমুক্ত করতে কোনো ভূমিকা নেবে না মিশর: ওয়াল স্ট্রিট জার্নাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্ব নেয়ার ব্যাপারে মিশরকে যে প্রস্তাব দিয়েছে আমেরিকা তা প্রত্যাখ্যান করেছে কায়রো সরকার। তারা বলেছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হামাসকে গাজা থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে তারা কখনো কোন ভূমিকা পালন করবে না।

গতকাল (বুধবার) মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল মিশরের কয়েকজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস সম্প্রতি মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসিকে গাজা থেকে হামাসকে সরিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সিসি তা প্রত্যাখ্যান করেছেন। এ প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল চলমান গাজা যুদ্ধ শেষে মিশর গাজার নিরাপত্তার দায়িত্ব দেখভাল করবে।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট সিসি জোর দিয়ে বলেন- হামাসকে নির্মূল করার জন্য কখনো কোন ভূমিকা পালন করবে না। তিনি আরো বলেছেন, মিশর ও গাজা সীমান্তের নিরাপত্তা রক্ষার জন্য হামাসকে প্রয়োজন।

এর একদিন আগে সিআইএ’র প্রধান এবং প্রেসিডেন্ট সিসি কায়রোয় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন। তবে ওই বৈঠকে বিশেষভাবে গাজায় চলমান ইসরাইলি হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে।

গাজা যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধের পর গাজা শাসন করার ব্যাপারে কোনো ধরনের আলোচনায় অংশ নিতে চায় না জর্দান। পাশাপাশি তিনি বলেছেন, হামাস এমন এক আদর্শ ধারণ করে যা সহজে নির্মূল করা যাবে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page