November 3, 2026, 11:26 am
শিরোনামঃ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি শত্রুরা আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না : মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক
এইমাত্রপাওয়াঃ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য যুদ্ধ শুরু করছেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তার দ্বিতীয় দিনেই হুমকি দিয়ে বলেছেন: ১ ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

তাসনিমের বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ট্রাম্প দাবি করেছেন যে মেক্সিকো এবং কানাডায় মাদকদ্রব্য ফেন্টানাইল চালানের কারণে চীনা যে-কোনো পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে।

তিনি আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির ওপরও একই রকম শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন: ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের ৩৫০ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। তারা আমাদের সাথে খুবই খারাপ আচরণ করে, সুতরাং তারাও শুল্ক আরোপের অপেক্ষায় দিন গুণতে পারে।

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং (Mao Ning) চীনা পণ্যের ওপর ট্রাম্পের শতকরা ১০ ভাগ শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন: আমরা সবসময় মনে করি, বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে কোনও পক্ষই বিজয়ী হয় না। চীন তার জাতীয় স্বার্থ সুরক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মি. নিং সুস্পষ্টভাবে উল্লেখ করেন।

অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজও সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অবকাশে, ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে তথাকথিত জিরো-সাম গেম বা শুন্য অংকের খেলা হিসাবে বর্ণনা করেছেন।

রাজনীতি বিশ্লেষকগণ মনে করেন যে নতুন মার্কিন প্রেসিডেন্টের অবস্থান এবং তাঁর বক্তব্যগুলো মূলত তার বাণিজ্যিক অংশীদারদের ওপর ওয়াশিংটনের ইচ্ছা চাপিয়ে দেওয়ার শামিল। সেইসঙ্গে বিশ্ব অর্থনৈতিক ও বাণিজ্যিক শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা বলেও মনে করেন বিশ্লেষকগণ।

 

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page