October 12, 2026, 9:40 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

মার্কিন শিক্ষার্থীদের ৩৯০০ কোটি ডলার ঋণ মওকুফ করলেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন শিক্ষার্থীদের ৩ হাজার ৯০০ কোটি ডলার ঋণ মওকুফ করে দিয়েছেন ।

১৪ জুলাই দেশটির শিক্ষা বিভাগ জানিয়েছে, দেশটির ইনকাম ড্রাইভেন রিপেমেন্ট-আইডিআর (আয়ভিত্তিক ঋণ পরিশোধ) প্রকল্পের আওতায় প্রেসিডেন্ট এ ঋণ মাফ করে দিয়েছেন। এ ঋণ মওকুফ প্রকল্পের আওতায় ৮ লাখ ৪ হাজারের বেশি শিক্ষার্থীর ঋণ মাফ করে দেওয়া হয়েছে।

শিক্ষা বিভাগ জানিয়েছে, ঋণগ্রহীতারা গত ২০ বা ২৫ বছর মেয়াদি কোনো ঋণ নিয়ে থাকেন এবং সেই ঋণ কিছু পরিমাণে পরিশোধও করেন, তবে তাঁরা ক্ষমা পাওয়ার যোগ্য হবেন। সাধারণত আইডিআর প্রকল্প যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের ঋণগ্রহীতাদের জন্য ঋণ পরিশোধের ক্ষেত্রে কিস্তির পরিমাণ কমিয়ে দেয় এবং নির্দিষ্ট কয়েক বছর পর তাদের অবশিষ্ট ঋণ ক্ষমা করে দেয়।

বিবৃতিতে জো বাইডেন বলেছেন, ‘যাঁরা গত দুই বছরের বিভিন্ন সময়ে ঋণ মওকুফ পেয়েছেন, এই ঋণগ্রহীতারা সেই লোকেদের তালিকায় যুক্ত হবেন। ফলে সব মিলিয়ে প্রায় ৩০ লাখ লোকের ১১ হাজার ৬০০ কোটি ডলার মাফ করে দেওয়া হলো।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট তাঁর প্রশাসনের প্রস্তাবিত কয়েক শ বিলিয়ন ডলার ঋণ বাতিল করার পরিকল্পনাকে বাতিল করলেও তিনি মার্কিন শিক্ষার্থীদের ঋণের মওকুফের জন্য নতুন করে ব্যবস্থা গ্রহণ করবেন।

আমেরিকার শিক্ষা বিভাগ এরই মধ্যে বাইডেন প্রস্তাবিত ৪৩০ বিলিয়ন ডলার ঋণ মওকুফের বিষয়টি নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু করেছে। তবে পুরো প্রকল্প বাস্তবায়িত হতে বেশ কয়েক মাস লেগে যাবে।

যুক্তরাষ্ট্র সরকার ২০২২ সালে আইডিআর পরিকল্পনায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল।  সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page