October 3, 2026, 8:31 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সেনাদের অবিলম্বে ইরাক ছাড়ার হুঁশিয়ারি ; নইলে হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীকে অবিলম্বে দেশটি ছেড়ে চলে যেতে বলেছে ইরান-সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। তারা সতর্ক করে দিয়েছে, ইরাক না ছাড়লে মার্কিন ঘাঁটিগুলো হামলার মুখে পড়বে। খবর আল-জাজিরার।

সাম্প্রতিক দিনগুলোতে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়েছে। ইরাকের সশস্ত্র সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স বেশিরভাগের দায় স্বীকার করেছে।

ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে গাজা থেকে সরিয়ে নিতে বলেছে সশস্ত্র সংগঠনটি। সেই সঙ্গে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধে হস্তক্ষেপ না করার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে।

সশস্ত্র সংগঠনগুলো বিবৃতিতে বলেছে, ‘এগুলো কেবল তাদের জন্য সতর্কবার্তা। এখনো গুরুতর কাজ শুরু হয়নি। ইসরায়েল যদি গাজায় স্থল আক্রমণ শুরু করে, তাহলে জর্ডানের সঙ্গে সীমান্তের দিকে মনোযোগ সহকারে নজর রাখতে হবে।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page