October 30, 2026, 1:51 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় সংস্কার প্রয়োজন : আনোয়ার ইব্রাহিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়াকে সংস্কারের মাধ্যমে বদলাতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক এক সাপ্তাহিক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার সংস্কার না হলে দেশটি টিকবে না বলেও মন্তব্য করেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তিনি মনে করেন, যখন দেশ পরিচালনার কথা আসে, তখন পরিবর্তন করার দায়িত্বটাও তার ওপরই আসে। কারণ, মালয়েশিয়া কিছুটা উচ্ছন্নে গেছে।

আনোয়ার বলেন, ‘একটি সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার ও পরিবর্তনের সংকল্প না থাকলে আমি মনে করি না যে মালয়েশিয়া টিকে থাকবে।’

মালয়েশিয়া একটি বহু জাতিগোষ্ঠীর দেশ। জাতিগত ও ধর্মীয় বিষয়গুলো মালয়েশিয়ায় বহু দিনের পুরোনো সমস্যা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আল-জাজিরাকে বলেন, তিনি তার দেশে সংস্কার আনার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেও প্রতিশ্রুতিবদ্ধ।

গত শতকের নব্বইয়ের দশকে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন আনোয়ার। একপর্যায়ে তাকে বরখাস্ত করেন মাহাথির।

সমকামিতা ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তাকে দুবার কারাগারে যেতে হয়। তবে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হয়।

৭৫ বছর বয়সী আনোয়ার ২০২২ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী হন।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page