April 4, 2026, 9:28 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারের শান রাজ্য ও চীন সীমান্ত অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমার-চীন সীমান্ত অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে ভূমিকম্পটি আঘাত হনে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার বা ৬ দশমিক ২১ মাইল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলেছে, ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পটি মিয়ানমারের শান রাজ্যের কেং তুং শহরের প্রায় ৭৬ কিলোমিটার (৪৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আর এই এলাকাটি চীন, লাওস এবং থাইল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত।

মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ও জনপ্রিয় পর্যটন গন্তব্য চিয়াং মাইতেও কম্পন অনুভূত হয়েছে।

বছরের শেষদিকে এসে একের পর এক ভূমিকম্পের মুখে পড়ছে দক্ষিণ এশিয়া। চলতি মাসে প্রথমে নেপালে আঘাত হানে প্রাণঘাতী ভূমিকম্প। এরপর কেঁপে ওঠে শ্রীলঙ্কা ও ভারত। এবার ভূমিকম্পের মুখে পড়লো আফগানিস্তান ও পাকিস্তান। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page