September 24, 2026, 8:18 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

মিশর সীমান্তে ৩ ইসরাইলি সেনা গুলিতে নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিশর সীমান্তে গুলিতে তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কয়েকজন। দখলদার ইসরাইলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করে বলেছে, মিশর সীমান্তে একজন অস্ত্রধারী ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ইসরাইলের এক নারী সেনাও রয়েছে।

এরপর হামলাকারী বন্দুকধারীকে হত্যা করা হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে।

একটি সূত্র বলছে, সীমান্তে সংঘর্ষের সময় মিশরের সীমান্তরক্ষী বাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছে। ইসরাইলি সেনাদের গুলিতে ঐ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। নিতসানা ক্রসিং পয়েন্টের কাছে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটেছে।

এদিকে, ইসরাইলের যুদ্ধমন্ত্রী ঐ ঘটনার পরপরই তাদের সেনা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। ইসরাইলি সূত্রগুলো বলছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইসরাইলি সেনাদের নিশানা করেছে বন্দুকধারী ব্যক্তি। আজকের এই ঘটনাকে অস্বাভাবিক ঘটনা হিসেবে বর্ণনা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page