October 10, 2026, 11:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে স্থানীয় দুই গ্রুপের টেঁটাযুদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ ঘণ্টাব্যাপী পুলিশের সঙ্গে স্থানীয় দুই গ্রুপের টেঁটাযুদ্ধ চলছে। এতে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত পুলিশ চেষ্টা চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

সোমবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর এলাকায় সংঘর্ষ চলছে। সংঘর্ষে ডিএসবি পুলিশ সদস্য মাহবুবসহ একাধিকজন আহত হয়েছেন।

জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে ঝগড়ার বিবাদের জের ধরে উপজেলার বালুচর এলাকার শহিদ বাউল আমানুল ইসলাম গ্যাঙের সঙ্গে রাসেল মেম্বার গ্যাঙের টেঁটাযুুদ্ধ শুরু হয়। এ টেঁটাযুদ্ধে এলাকার শত শত মানুষ অংশ নিয়েছে।

স্থানীয়রা বলেন, গতকাল রোববার স্থানীয় একটি বিদ্যালয়ে এই দুই গ্রুপের দুই ছেলের সঙ্গে ঝগড়া বিবাদ হয়। সেই বিবাদের জের ধরে গতকাল বিকালে দুই পক্ষের অভিবাবকদের সঙ্গে হাতাহাতি হয়। সেই বিরোধের জের ধরে আজ সোমবার সকাল ১০টার দিকে দুই গ্রুপ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১০টা হতে বালুচর ইউনিয়নের বিভিন্নস্থানে দফায় দফায় দু-গ্রুপের সংর্ঘষ চলছে।

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক  বলেন, টেঁটাযুদ্ধ চলছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ পর্যন্ত কয়জন হতাহত হয়েছে তা এখনো বিস্তারিত বলা যাচ্ছে না।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page