April 13, 2026, 6:54 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে প্রবাসীর ফ্ল্যাটে ডাকাতি ; স্বর্ণালংকার ও টাকা লুট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় একটি ৪তলা ভবনের বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা দাবি করেছেন তাদের ঘরে থাকা ৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা লুট হয়েছে। এ ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খালইস্ট মেথর পট্টির মমতাজ উকিলের বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ফ্ল্যাটটিতে সৌদি আরব প্রবাসী আবু সিদ্দিক তার স্ত্রী নুরজাহান বেগম ও সন্তান নিয়ে বসবাস করেন। এক মাস আগে ওই প্রবাসী দেশে ফেরেন।

গৃহবধূ নুরজাহান বেগম বলেন, অল্পবয়সী ২০ থেকে ২৫ জন বাইরে থেকে এসে ডাকাডাকি করলে তার সন্তান দরজা খুলে দেয়। এরপর ডাকাতরা তাকে জিম্মি করে ড্রয়ারে থাকা ৫ ভরি স্বর্ণ ও নগদ ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তাদের হাতে বিভিন্ন ছুরি-লোহার পাইপ ছিল। এ ছাড়া তারা তার স্বামীর পাসপোর্টটিও নিয়ে গেছে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা ক্যাপ্টেন চার্লস বলেন, খবর পেয়ে দ্রুত সেনাসদস্যরা পৌঁছান। আশপাশ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দুস্কৃতকারীরা যেখানেই থাকুক ধরা পড়বে বলে আশ্বাস দেন তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page