October 16, 2026, 10:22 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

মেট্রোরেল চালুর মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ : জয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, মেট্রোরেল চালুর মধ্য দিয়ে পরিবহন ব্যবস্থায় নতুন এক যুগে প্রবেশ করছে বাংলাদেশ।

বহুল প্রতীক্ষিত মেট্রো পরিষেবা চালুকে ‘নতুন যুগ’ হিসেবে উল্লেখ করে সজীব ওয়াজেদ লিখেছেন, প্রাথমিকভাবে ছয়টি কোচ বিশিষ্ট ১০টি ট্রেন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে।

বুধবার (২৮ ডিসেম্বর) ফেসবুক পোস্টে জয় বলেন, বিশ্ব মানের এমআরটি-০৬ মডেলের বৈদ্যুতিক ব্যালাস্ট ট্রেনটি কোনো স্লিপ ছাড়াই চলবে। মেট্রো চলার সময় শব্দ ও কম্পন কমাতে রাখা হয়েছে বৈশ্বিক আধুনিক প্রযুক্তি। এই পদ্ধতিটি বিশ্বে বিরল ও ব্যয়বহুল।

তিনি বলেন, ঢাকার তিনটি পয়েন্ট (মিরপুর ডিওএইচএস, ফার্মগেট ও শাহবাগে) নির্মাণ করা ব্র্যাকএনজির হাইব্রিড প্রযুক্তির কারণে কম থাকবে এই ট্রেনের বিদ্যুৎ খরচ।

জয় বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে প্ল্যাটফর্মে রাখা হয়েছে স্ক্রিন ডোর সিস্টেম। ৯ স্টেশনের পাঁচ পয়েন্টে ট্রেন চলবে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে।

ভিডিওতে বলা হয়, এমআরটি০৬ স্টেশনগুলো শারীরিক প্রতিবন্ধীদের জন্য ভীষণ সহায়ক করে নির্মাণ করা হয়েছে। পুরোপুরিভাবে চালু হলে প্রতিদিন মেট্রোরেল ব্যবহার করতে পারবেন পাঁচ লাখ শহরবাসী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ট্রেনে চড়ে পরিষেবাটির উদ্বোধন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম নেটিজেনরা এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, এর মাধ্যমে প্রধানত শহরের আশেপাশের এলাকা বাসিন্দারা উপকৃত হবেন বলে মনে করেন তারা।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page