March 8, 2026, 5:34 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে মাটি ও পরিবেশ রক্ষায় কৃষক ঐক্য ফাউন্ডেশনের পথসভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরপুরে “মাটি বাঁচাও, পরিবেশ বাঁচাও” এ প্রতিপাদ্যে পথসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

সভাপতি তার বক্তব্যে বলেন, মাটিকে রক্ষা করতে হলে আমাদের প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে হবে। পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম মাটির প্রাকৃতিক সুফল থেকে বঞ্চিত হবে এবং পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে।

তিনি আরো বলেন, পরিবেশ ও মাটির ভারসাম্য রক্ষা না করা হলে কৃষি উৎপাদনসহ মানুষের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। তাই এখনই সবাইকে সচেতনতায় লিফলেট বিতরণসহ নানা উদ্যোগ নিতে হবে। পাশাপাশি তিনি গাছ রোপণ ও মাটির উর্বরতা রক্ষায় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি।

এ সভায় বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের জেলা সভাপতি সাইদুর রহমান শাহীন এবং সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক সুজন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page