October 17, 2026, 12:29 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মেয়ের ছবি বুকে নিয়ে মায়ের কেঁদেই চলেছে

ইয়ানূর রহমান : মেয়ের ছবি বুকে নিয়ে কেঁদেই চলেছে। মা বিলকিছ বেগম মাত্র ১৬ বছর বয়সী নববধূ সুমাইয়া’র রহস্যজনক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না। মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করে সঠিক বিচার দাবি করেছেন তিনি।

মা বিলকিছ বেগমের অভিযোগ, দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে নির্যাতনের পর সুমাইয়াকে হত্যা করা হয়েছে। সুমাইয়া ঝিকরগাছার মটবাড়িয়া গ্রামের হারুন বিশ্বাসের মেয়ে। চার মাস আগে মণিরামপুরের মথুরাপুর গ্রামের আল আমিনের সঙ্গে তার বিয়ে হয়।

পরিবারের দাবি, বিয়ের সময় যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা ও আসবাবপত্র দেওয়া হলেও পরে আরো টাকার দাবিতে সুমাইয়ার ওপর নির্যাতন চালানো হয়। পরিবারের পক্ষ থেকে থানায় দেওয়া আবেদনে সুমাইয়ার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও মা বিলকিছ বেগমের দাবি, মেয়েকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়নি। স্বামীর কক্ষের খাটের ওপর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় সুমাইয়াকে পাওয়া যায়। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, সুমাইয়া আত্মহত্যা করে ঝুলে থাকলে তাকে কে, কখন নামালেন?

এদিকে সুমাইয়াকে গোসল করানোর সময় কয়েকজন শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং একটি হাড় ভাঙার মতো বিষয় দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন। তবে এসব দাবির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সুমাইয়ার মৃত্যুর ঘটনায় প্রথমে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে তার মা বিলকিছ বেগম আদালতে হত্যা মামলা করেন। তদন্ত কর্মকর্তার বিরুদ্ধেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে এ অভিযোগের পক্ষেও স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি। মেয়ের মৃত্যুর পর থেকেই শোকে ভেঙে পড়েছেন বিলকিছ বেগম। ঘরের দরজায় বসে মেয়ের ছবি হাতে নিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। কখনো ছবিতে হাত বুলিয়ে আদর করছেন, আবার মেয়ের কথা মনে পড়লেই অচেতন হয়ে পড়ছেন।কিছুতেই মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি।

বিলকিছ বেগম বলেন, ‘আমি আমার মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চাই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুমাইয়ার মৃত্যুর রহস্য উদঘাটন করে যারা দায়ী, তাদের সঠিক বিচার করতে হবে।’

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন, ‘সুমাইয়া আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page