October 17, 2026, 11:37 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে আপত্তিজনক ভিডিও ও ছবি ছড়ানোর অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসসহ একাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ককরোচ জনতা পার্টির (সিজিপি) সাম্প্রতিক বিক্ষোভের পর হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ ব্যবসায়ী এস অরবিন্দ রেড্ডি এবং তেলেঙ্গানা বিজেপির কর্মী টি সাইকিরণ গৌডের দুটি পৃথক অভিযোগের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেয়।

অভিযোগে জানানো হয়, ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিও এবং ছবিগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ডিজিটাল প্রযুক্তির সাহায্যে প্রধানমন্ত্রীর বিকৃত রূপ ফুটিয়ে তোলা হয়েছে যা মানহানিকর, উস্কানিমূলক এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার মতো।

মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’

এই ঘটনার আগে প্রধানমন্ত্রী মোদির অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি ভিডিও ফেসবুকে সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ায় ভারত সরকারের ক্ষোভের মুখে পড়ে মেটা। পরে মেটা সরকারের কাছে দুঃখপ্রকাশ করে জানায় যে উচ্চপর্যায়ের অ্যাকাউন্টগুলোর সুরক্ষায় অতিরিক্ত তদারকি নিশ্চিত করা হবে এবং যেকোনো সিদ্ধান্ত অন্তত দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যালোচনার পর গ্রহণ করবেন। মেটার প্রতিনিধি দল চলতি সপ্তাহের শেষের দিকে সরকারের সঙ্গে বিষয়বস্তু নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসবে।

একই সঙ্গে যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং ২০ জুলাই ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতার ঘটনার পর দিল্লি পুলিশও প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে তৈরি অপমানজনক মন্তব্য ও পোস্ট অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি সংবাদ পোর্টালকে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page