October 2, 2026, 8:38 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে ‘অপারেশন হিল সাইড’ : ১০ জঙ্গি আটক ; বিস্ফোরক উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একটি জঙ্গি আস্তনায় কাউন্টার টেররিজম ইউনিট “অপারেশন হিলসাইড” অভিযান পরিচালনা করে। এতে চারজন পুরুষ জঙ্গি ও ছয়জন নারী জঙ্গিকে আটক করা হয়।
উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব টাট্রিউলী গ্রামে অভিযানের পূর্বে বাড়িটি শুক্রবার রাত থেকে ঘিরে রাখে পুলিশ ও কাউন্টার টেরিজম ইউনিট। অভিযানে কোন হতাহতের ঘটনা ছাড়াই চারজন পুরুষ জঙ্গি ও ছয়জন নারী জঙ্গিকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গীয় তিন শিশুকে হেফাজতে নেয়া হয়। অভিযানে মৌলভীবাজার জেলা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে। জঙ্গি আস্তানা থেকে ২.৫ কেজি বিস্ফোরক, ৫০ টি ডেটোনেটর, প্রশিক্ষণ ম্যানুয়াল, কমান্ডো বুটসহ অন্যান্য প্রশিক্ষণ সরঞ্জামাদি, ছুরি-রামদাসহ অন্যান্য ধারালো অস্ত্র এবং নগদ ৩ লক্ষ ৬১ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, প্রায় এক একর জমি দুবাই প্রবাসী রফিক মিয়ার কাছ থেকে জঙ্গিরা ক্রয় করে। এরপর ওই পাহাড়ি টিলার জমিতে কয়েকটি ঘর নির্মাণ করে বসবাস করছিল। ওই টিলায় প্রায় ২০ থেকে ২৫ জন বসবাস করতো। অভিযানের খবর পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। ঢাকা থেকে কাউন্টার টেরিজম  ইউনিটের একটি ইউনিট সকাল থেকে অভিযান শুরু করেছে।
কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, এরা জমি কিনে পাহাড়ি টিলায় ঘর তৈরি করে বসবাস করছে। তারা স্থানীয়দের জানান, নদী ভাঙ্গনে তাদের বাড়ি বিলীন হওয়ায় এলাকায় জমি কিনে বসবাস করে আসছেন। তাদের প্রায় সময় সীমান্ত এলাকায় গহীন পাহাড়ে যাতায়াত ছিল।
দূর্গম পাহাড়ে জঙ্গি আস্তানায় অতিরিক্ত পুলিশ কমিশনার, সিটিটিসি নেতৃত্বে সিটিআই বিভাগের একটি টিম সোয়াত অপারেশন “অপারেশন হিল সাইড” পরিচালনা করে।
রাতভর অভিযান শেষে আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে ব্রিফিংয়ে এই তথ্য জানান- সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান। ব্রিফিংয়ে সিটিটিসি প্রধান বলেন, আটক ব্যক্তিরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্য।
অভিযানে শরীফুল ইসলাম (৪০), পিতা-ওমর আলী, গ্রাম-দক্ষিণ নলতা, থানা ও জেলা-সাতক্ষীরা। হাফিজ উল্লাহ (২৫), পিতা-আবুল কাশেম, সাং-কানলা, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ। খায়রুল ইসলাম (২২), পিতা-নজরুল ইসলাম, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, রাফিউল ইসলাম (২২), পিতা-সাইফুল ইসলাম, গ্রাম-মাইজবাড়ী, থানা-কাজীপুর, জেলা-সিরাজগঞ্জ। মেঘনা (১৭), স্বামী-খায়রুল ইসলাম, পিতা-মানিক মিয়া, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ। আবিদা (১২ মাস), পিতা-খায়রুল ইসলাম, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ। শাপলা বেগম (২২), পিতা-মজনু মল্লিক, স্বামী-আ. ছত্তার, গ্রাম-শ্রীপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা। জুবেদা (১৮ মাস), পিতা-আঃছত্তার, গ্রাম-শ্রীপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা। হুজাইফা (৬), পিতা-আ. ছত্তার, গ্রাম-শ্রীপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা। মাইশা ইসলাম (২০), পিতা-সাইদুল ইসলাম, স্বামী-সোহেল তানজীম রানা, গ্রাম-চাদপুর (পিতার বাড়ী), থানা ও জেলা-নাটোর। মোছা. সানজিদা খাতুন (১৮), পিতা-আব্দুল জলিল, গ্রাম-নিজবলাই, থানা-শরিয়াকান্দি, জেলা-বগুড়া। আমিনা বেগম(৪০), পিতা-জলমত খাঁ, স্বামী-শফিকুল ইসলাম, গ্রাম-দক্ষিন নলতা, থানা-তালা, জেলা-সাতক্ষীরা। মোছা. হাবিবা বিনতে শফিকুল (২০), পিতা-শফিকুল, গ্রাম-দক্ষিণ নলতা, থানা-তালা, জেলা-সাতক্ষীরাকে আটক করা হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page