October 15, 2026, 4:30 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে ৪শ টাকার জন্য বন্ধুর হাতে প্রাণ গেল যুবকের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাত্র ৪০০ টাকার জন্য বন্ধুর হাতে প্রাণ গেল গাজী মিয়া (২২) নামের এক যুবকের। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্তোষপুর দক্ষিণপাড়া গ্রামের চৌধুরী মিয়ার ছেলে গাজী মিয়া তার বন্ধু আব্দুল আলীমকে ৫০০ টাকা ধার দেন। এর মধ্যে আলীম মাত্র ১০০ টাকা পরিশোধ করেন। বাকি ৪০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় মফিজের মনিহারি দোকানের সামনে গাজী ও আলীমের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আলীমসহ আরও দুইজন মিলে গাজী মিয়াকে বেদড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে গাজীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে মাথায় গুরুতর আঘাতকেই দায়ী করেছেন চিকিৎসকরা।

এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান জানান, নিহতের বাবা চৌধুরী মিয়া বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। আসামী গ্রেফতারে পুলিশ কাজ করছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page