April 4, 2026, 12:12 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণের আশঙ্কায় নেয়া হয়েছে বাড়তি প্রস্তুতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আবারও করোনা সংক্রমণের আশঙ্কায় নেয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।

করোনা উপসর্গ নিয়ে দুইজন রোগী হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। তাদের করোনা পজিটিভ ধরা পড়েছে অ্যান্টিজেন পরীক্ষায়, তবে নিশ্চিত হওয়ার জন্য আরটিপিসিআর পরীক্ষা করা সম্ভব হয়নি রিএজেন্ট সংকটের কারণে।

হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষামাধ্যম আরটিপিসিআর বর্তমানে অচলাবস্থায় রয়েছে, কারণ পরীক্ষার জন্য প্রয়োজনীয় রিএজেন্ট কিট নেই। এই অবস্থায় শুধুমাত্র র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ওপর নির্ভর করেই করোনা শনাক্ত করা হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজিয়া হক জানান, ‘পিসিআর মেশিন সচল রয়েছে এবং অন্যান্য রোগের ল্যাপ টেস্টের জন্য নিয়মিতই ব্যবহার হচ্ছে। কিন্তু কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দিষ্ট রিএজেন্ট কিট নেই, যা বাংলাদেশে শুধু হাতে গোনা দুটি কোম্পানির কাছেই সীমিত পরিমাণে রয়েছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে কিট সরবরাহের জন্য অনুরোধ করেছি।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page