October 17, 2026, 6:29 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক

ইয়ানূর রহমান : যশোরের অভয়নগরের বাহারুল মল্লিক হত্যা মামলার আরও এক আসামিকে পুলিশ আটক করেছে । এই হত্যা মামলার এ নিয়ে মোট ২ জন আটক হলো। আটককৃত রমজান (২০) খুলনার ফুলতলার দক্ষিণদিহি গ্রামের মিনারুল মিয়ার ছেলে। তার দেয়া তথ্য মতে একটি বাশ বাগানের মাটির নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর অভয়নগর থানার বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের আওতাধীন রানাগাতী গ্রামের রশিদ মোল্লার বাগানে বাহারুল মল্লিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের ঘটনায় মামলা দায়েরের পর বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন ও অভয়নগর থানা পুলিশের একটি টিম গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আশরাফুল আশা (৩৮) নামের এক আসামিকে আটক করা হয়। এরপর দীর্ঘ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে রোববার গভীর রাতে রমজানকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার রমজানের স্বীকারোক্তি ও দেখানো মতে খুলনার ফুলতলা থানার দক্ষিণদিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানের পশ্চিম পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ৭.৬৫ পিস্তল, একটি লোহার তৈরি ওয়ান শুটারগান এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page