October 17, 2026, 10:56 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ইয়ানূর রহমান : যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মজুমদার ব্রান অয়েল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমজেদ গাজী (৫৪) ও আছিরন বিবি (৬৫)। নিহত আমজেদ গাজী উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে। আছিরন বিবি লক্ষ্মীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী। সম্পর্কে তিনি আমজেদ গাজীর ফুফু।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আমজেদ ও আছিরন গুরুতর আহত হন। এ সময় বাসের চালক ও সহকারীরা বাসটি ফেলে পালিয়ে যান। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন নিগার বলেন, সড়ক দুর্ঘটনায় একজন পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত বৃদ্ধা নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ এসআই আমিনুল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গড়াই পরিবহনের বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালক ও সহকারীদের আটকে অভিযান চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page