September 24, 2026, 11:59 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

যশোরের নাভারনের রিপনক যশোরের ঝুমঝুমপুরে ২৭ হাজার পিস ইয়াবাসহ আটক

ইয়ানূর রহমান : যশোরের নাভারনের সিরাজুল ইসলাম রিপনকে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ আটক করেছে। রোববার (৩০ আগস্ট) রাতে শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সিরাজুল ইসলাম রিপন শার্শা উপজেলার নাভারণ পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাজিবুল ইসলাম রোববার রাতে কোতোয়ালি থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেলের মুন্না বিশ্বাস, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান, পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন ও এসআই সাইফুল ইসলাম ।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে এক ব্যক্তি যশোর শহরের দিকে আসছে। এরপর কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে।

তিনি আরো জানান , চট্টগ্রাম থেকে বাসযোগে ইয়াবার চালান নিয়ে যশোরে আসে রিপন। শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় পৌঁছানোর আগে বাস থেকে নেমে যায় সে। পরে একটি রিকশায় করে মনিহারের দিকে যাওয়ার প্রস্তুতি নেয়। এ সময় ঝুমঝুমপুর এলাকায় তাকে শনাক্ত করে আটক করা হয়।

পরে সিরাজুল ইসলাম রিপনের সঙ্গে থাকা কালো রঙের একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার চালানটি কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় আটক সিরাজুল ইসলাম রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page