October 17, 2026, 9:59 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক

ইয়ানুর রহমান : যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হাসান (৩৯) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে আটক করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়াল, বার্মিজ চাকু ও ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়েছে। হত্যার অন্যতম কারন মসজিদের সভাপতিত্ব নিয়ে বিরোধ। আটক আসামিদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে পুলিশ ও যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। শনিবার বেলা সাড়ে ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

পুলিশ জানায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া উপজেলার খাজুরা তেল পাম্প সংলগ্ন মহাসড়কে দুর্বৃত্তদের হামলায় রুবেল হাসান নিহত হন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

অভিযানের প্রথম ধাপে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি রাব্বি হোসেন (২০) ও ৪ নম্বর আসামি আসিফ হোসেন (২০)কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার ২ নম্বর আসামি মারুফ হোসেন (২৩)কে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও একটি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া আটক আসামি আসিফ হোসেন আদালতে হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম ।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page