September 25, 2026, 12:40 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

যশোরে জবানবন্দি দিতে গিয়ে অসুস্থ মা হত্যার আসামি মামুন ; হাসপাতালে ভর্তি

???????

ইয়ানূর রহমান : যশোরে মাকে গলা কেটে হত্যার ঘটনায় আটক মামুন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছেন। পরে পুলিশ পাহারায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে জবানবন্দি দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মামুন। পরে রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ পাহারায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে তিনি হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মামুন আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বাজে দুর্গাপুর গ্রামে পারিবারিক কলহের জেরে মা আনোয়ারা বেগম (৫৮) নিহত হন। অভিযোগ রয়েছে, ধারালো বটি দিয়ে তার গলা কেটে হত্যা করেন তার ছেলে মামুন।

ঘটনার পর মামুনকে আটক করতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে শুক্রবার তেঘরিয়া এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কাছে হস্তান্তর করেন।

মামুন লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে। মাকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page