October 7, 2026, 8:26 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত

ইয়ানূর রহমান : যশোরে ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭৩ জন।

 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৫ জনের মধ্যে যশোর সদর উপজেলায় ১০ জন এবং অভয়নগরে ১০ জন রয়েছেন। এছাড়া বাঘারপাড়ায় ৬ জন, শার্শায় ৩ জন, চৌগাছায় ২ জন, কেশবপুরে ২ জন এবং মণিরামপুরে ২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

 

স্বাস্থ্য বিভাগ বলছে, জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

এদিকে, ডেঙ্গু থেকে সুরক্ষায় বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।



Our Like Page