October 9, 2026, 7:43 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

যশোরে ভুয়া নিয়োগ পত্র দিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ায় বাবা ও ছেলের নামে মামলা

ইয়ানূর রহমান : যশোরে ভুয়া নিয়োগ পত্র দিয়ে প্রতারনার মধ্যমে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বাবা-মা ও ছেলের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার অভয়নগরের প্রেমবাগ গ্রামের সৈয়দ মহাসিন আলম বাদী হয়ে এ মামলা
করেছেন। অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলো মণিরামপুরের রোহিতা গ্রামের কাজী আশিক আল মামুন সজীব, তার বাবা কাজী রেজাউল ইসলাম ও মা মফিয়া খাতুন ।

মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা সৈয়দ মহসিন আলমের আত্বীয়। আশিক আল মামুন সজীব নিজেকে মন্ত্রনালয়ে চাকরি করে বলে পরিচয় দেন। দুই বছর আগে আশিক প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটে অফিস সহকারী পদে চাকরির
প্রস্তাব দেন মহসিন আলমের অনার্স পড়ুয়া মেয়ে মুনিয়ার জন্য। চাকরি দিতে আশিক ১০ লাখ টাকা দাবি করেন। আশিকের প্রস্তাবে রাজি হয়ে বিভিন্ন সময়ে ১০ লাখ টাকা দেন।

এরপর গত ২৭ নভেম্বর আশিক একটি নিয়োগ পত্র দেন মহসিন আলমকে। এরপর পহেলা ডিসেম্বর নিয়োগ পত্র নিয়ে ঢাকা মিরপুরের শিক্ষা অধিদফতর সেকশন-২ এ হাজির হয়ে কতৃপক্ষের কাছে নিয়োগ পত্রটি দিলে ভুয়া ও জাল বলে জানিয়ে দেন। এ সময় আশিকের কাছে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আশিকের পিতা-মাতার কাছে ফোন দিলে তারা চলে আসতে বলেন এবং টাকা ফেরত দেয়ার আশ্বাস দেন। পরবর্তীতে আসমিরা টাকা ফেরত না দিয়ে ঘোরাতে থাকেন। গত ৯ ডিসেম্বর আসামিদের ডেকে টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করে চলে যান। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page