September 18, 2026, 1:18 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

যশোরে মাদকসহ ৪ জন আটক

ইয়ানূর রহমান : যশোরে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চায়না সাগরসহ চারজনকে আটক করেছে।

২৫ আগস্ট সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক চায়না সাগর পশ্চিম বারান্দিপাড়ার কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তার কাছ থেকে ৪৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটকৃত অন্যরা হলেন, পূর্ব বারান্দিপাড়ার ঢাকা রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে মর্তজা হোসেন শুভ, বারান্দিপাড়া বউবাজার এলাকার সেলিমের ছেলে আশিকুর রহমান এবং পূর্ব বারান্দিপাড়া বউবাজার এলাকার মৃত গফফার শেখের মেয়ে রোজিনা। তাদের মধ্যে শুভর কাছথেকে ১০ পিছ ইয়াবা, আশিকুর রহমানের কাছথেকে আরও ১০ পিছ ও রোজিনার কাছথেকে ৯ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমানউল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দুপুর থেকে বারান্দিপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

যশোর সদর পুলিশ ফাঁড়ির আইসি আমানউল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই নুরুন্নবী, এএসআই শামীম, এএসআই বাতেন, এএসআই লাবলু ও এটিএসআই আতাউরসহ ফাঁড়ির অন্যান্য সদস্যরা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page